🔎 GHUSH.NET • প্রকাশ্য অভিযোগ

নিয়োগ বাণিজ্য (কর্মচারী নিয়োগে ঘুষের লেনদেন)

Complaint ID: GH-20260923-C535E6
● কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে🔍 verified👁️ 2 বার দেখা
ঘটনার তারিখ12 May 2026
অভিযোগে উল্লিখিত ঘুষ৳ 800,000.00
স্থানউল্লেখ নেই
সংশ্লিষ্ট দপ্তরউল্লেখ নেই
প্রকাশের তারিখ23 Sep 2026
অভিযোগের ধরননিবন্ধিত অভিযোগ

📝 অভিযোগের বিবরণ

ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার অন্তর্গত কৈয়াদী রহমানিয়া দাখিল মাদ্রাসায় সম্প্রতি শূন্য পদে (অফিস সহায়ক) কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক দুর্নীতি ও আর্থিক লেনদেনের ঘটনা ঘটেছে। মাদ্রাসার বর্তমান সুপার ও কমিটির সভাপতির যোগসাজশে প্রকৃত যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে, মোটা অঙ্কের অর্থ বা ঘুষের (নিয়োগ বাণিজ্য) বিনিময়ে অযোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়ার চূড়ান্ত প্রক্রিয়া চলছে। এই অনিয়মের কারণে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানটির সুনাম চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে। আমার জ্ঞাতার্থে, দুজন প্রার্থীর নিকট থেকে যথাক্রমে ৮ লাখ ও ৫ লাখ টাকা লেনদেনের কথা চূড়ান্ত করা হয়েছে। একটি পদের (পোস্টের) বিপরীতে দুজন প্রার্থীর নিকট থেকে প্রতারণা মূলক এমন গহীত কাজ এলাকায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। উক্ত নিয়োগ প্রক্রিয়ার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই অবৈধ নিয়োগ বাণিজ্য অতি দ্রুত বন্ধ করতে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানাচ্ছি।
ℹ️ স্বচ্ছতার নোট: এই পেজে প্রকাশিত তথ্য অভিযোগ ও প্রকাশযোগ্য রেকর্ডের ভিত্তিতে দেখানো হয়েছে। “অভিযোগে উল্লিখিত ঘুষ” প্রমাণিত ঘুষের পরিমাণ বোঝায় না। কর্তৃপক্ষের জবাব ও পরবর্তী ব্যবস্থা পাওয়া গেলে তা প্রকাশযোগ্য হিসেবে যুক্ত হতে পারে।