গোপনীয়তা নীতি
GHUSH.NET ব্যবহারকারীদের গোপনীয়তা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষাকে গুরুত্ব দেয়। এই নীতিতে অভিযোগ ও ওয়েবসাইট ব্যবহারের সময় তথ্য কীভাবে ব্যবহৃত হতে পারে তা ব্যাখ্যা করা হলো।
আমরা কী তথ্য সংগ্রহ করতে পারি
- অভিযোগের তথ্য, শিরোনাম, বিবরণ, ঘটনা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্য।
- ব্যবহারকারী স্বেচ্ছায় দিলে যোগাযোগের তথ্য।
- নিরাপত্তা, অপব্যবহার প্রতিরোধ ও অডিটের প্রয়োজনে IP address, browser/device information ও সময়ের তথ্য।
- আপলোড করা ছবি, ভিডিও, অডিও বা নথি।
তথ্যের ব্যবহার
তথ্য অভিযোগ যাচাই, প্রশাসনিক কার্যক্রম, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যোগাযোগ, ওয়েবসাইট পরিচালনা, নিরাপত্তা এবং জনস্বার্থে প্রকাশের কাজে ব্যবহার হতে পারে।
প্রকাশ্য ও গোপন তথ্য
প্রকাশের জন্য অনুমোদিত অভিযোগের ব্যক্তিগত যোগাযোগের তথ্য বা Tracking PIN প্রকাশ করা হবে না। সংবেদনশীল তথ্যের ব্যবহার প্রয়োজন ও অনুমোদনের ভিত্তিতে সীমিত রাখা হবে।
তৃতীয় পক্ষ
আইনগত বাধ্যবাধকতা, বৈধ সরকারি/তদন্তকারী অনুরোধ বা সেবার নিরাপত্তা ও পরিচালনার প্রয়োজন ছাড়া ব্যক্তিগত তথ্য অপ্রয়োজনীয়ভাবে তৃতীয় পক্ষের কাছে প্রকাশ না করার নীতি অনুসরণ করা হবে।
নীতির পরিবর্তন
প্রয়োজনে এই নীতি পরিবর্তন বা হালনাগাদ করা হতে পারে। হালনাগাদ সংস্করণ এই পেজেই প্রকাশ করা হবে।